বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ বলে জানিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ এমাজউদ্দিন আহমেদ।
মঙ্গলবার রাতে গুলশান কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাত শেষে এ কথা সাংবাদিকদের বলেন তিনি।
শনিবার রাত থেকে বিএনপি চেয়ারপারসন সেখানে অবস্থান করছেন।
এখনো কার্যালয়ের সামনে আছে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন।
৫ জানুয়ারিকে ঘিরে যে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়ে ছিল তার অনেকটাই শিথিল হয়ে এসেছে। কার্যালয়ের সামনের রাস্তা থেকে সরিয়ে নেয়া হয়েছে বালু ও ইট ভর্তি ট্রাক।
গতকাল গুলশান কার্যালয়ের গেটে যে তালা লাগিয়ে ছিল পুলিশ তা এখনো খোলা হয়নি।
কার্যালয়ের ভেতরের কার্যক্রম সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে গতকাল সন্ধ্যায় খালেদা জিয়া অসুস্থ হলে বিশেষ মেডিকেল সেখানে গিয়ে চিকিৎসা সেবা দেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: