জাতীয় প্রেসক্লাবে মঙ্গলবারও অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপি সমর্থিত পেশাজীবীদের এক সমাবেশে যোগ দেন মির্জা ফখরুল। পরে পেশাজীবী নেতাকর্মীদের নিয়ে বের হতে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর তিনি আর প্রেসক্লাব থেকে বের হতে পারেননি।
এদিকে, তার প্রেসক্লাবে উপস্থিতির ঘটনায় ক্লাবের বাইরে অবস্থান নিয়ে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ব্যক্তিগত গাড়িতে কেউ প্রেসক্লাব থেকে বের হতে গেলে তল্লাশি করছে পুলিশ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: