আওয়ামী লীগ অশ্লীল কথা, মিথ্যা কথা বলতে না পারায় বিএনপি সেটাকে দুর্বলতা মনে করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
মঙ্গলবার লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপি'র প্রতি ইঙ্গিত করে তিনি এ কথা বলেন।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যেরও তীব্র সমালোচনা করেন সৈয়দ আশরাফ।
বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, সামরিক শাসন, খালেদা জিয়ার মিথ্যাচার নিয়েও বেশ জোরালো ভাষায় কথা বলেন তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: