রাজনীতি

মোস্ট ওয়ান্টেড ফখরুল : হানিফ

হানিফ
হানিফ

বিএনপি'র অবরোধ কর্মসূচি দেশবাসী ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

কিসের ও কার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এ অবরোধ ডেকেছেন জানতে চেয়ে হানিফ বলেন, কর্মসূচির যৌক্তিকতা না থাকায় রাজপথের কোথাও বিএনপির নেতাকর্মী নেই।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রেসক্লাব সাংবাদিকদের জায়গা, সেখানে মোষ্ট ওয়ান্টেড আসামিকে আশ্রয় দেয়া যাবে না। অবিলম্বে সেখান থেকে তাকে বের করে দেওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে যোগ দিয়ে দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোঃ নাসিম বলেন, নির্বাচনে অংশ না নিয়ে ভুল করেছে বিএনপি।

এদিকে, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় দলের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিএনপির ডাকা হরতালের মতো অবরোধও দেশের মানুষ প্রত্যাখান করবে।

এসময় দেশের উন্নয়নের স্বার্থে বিএনপি নেত্রীকে সহিংস আন্দোলনের পথ ছেড়ে আসার আহ্বান জানিয়ে সুরঞ্জিত আরো বলেন, গণতান্ত্রিক পথে হাটলে সরকারের সাহায্য পাবেন খালেদা জিয়া।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ