রাজনীতি

খালেদার বিরুদ্ধে হত্যা মামলা হতে পারে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে হত্যা মামলা হতে পারে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

খালেদা জিয়াকে বিভিন্ন ধরনের বোমাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের উসকানিদাতা হিসেবে চিহ্নিত করে তথ্যমন্ত্রী বলেন, শাহজাহানপুরে পাইপে পড়ে শিশুর মৃত্যুর ঘটনায় যদি ঠিকাদারের বিরুদ্ধে হত্যা মামলা হতে পারে, তাহলে সিএনজিচালিত অটোরিকশায় একই পরিবারের তিনজনকে অগ্নিদগ্ধের ঘটনায় উসকানিদাতা হিসেবে খালেদা জিয়া হত্যা মামলার সম্মুখীন হবেন। ওই মামলার জন্য প্রস্তুতি নিতে খালেদা জিয়াকে পরামর্শ দিয়েছেন ইনু।

খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হবে কিনা- এ প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু বলেন, 'গ্রেপ্তারের বিষয়টি প্রশাসন দেখবে, তিনি গ্রেপ্তার হতে পারেন, যদি তার বিরুদ্ধে হত্যা মামলা হয়।'

এ সময় ইনু বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট না করলে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হবে না।

দেশে সহিংস পরিস্থিতি সৃষ্টির জন্য বাড়ি ছেড়ে কার্যালয়ে আশ্রয় নিয়েছেন খালেদা জিয়া— শান্তিপূর্ণ কর্মসূচির নিশ্চয়তা দিলে বিএনপিকে অবশ্যই সমাবেশের অনুমতি দেয়া হতো বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘দেশে সভা সমাবেশ নিশ্চিতভাবেই রক্ষিত আছে, তবে রাজনীতির নামে সহিংসতা কর্মকাণ্ড কোনোভাবেই গণতান্ত্রিক অধিকার না। বিএনপি চেয়ারপারসন ৫ তারিখ কেন্দ্র করে একটি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করেন এবং উসকানিমূলক পরিস্থি তি তৈরি করেন। সরকার সাধারণ জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থেই সতর্কতামূলক ও নিরাপত্তামূলক ব্যবস্থাগ্রহণ করতে বাধ্য হয়।’

৫ জানুয়ারির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কম হওয়ার জন্য বিএনপি-জামাতের অপচেষ্টাই দায়—মন্তব্য করেন ইনু বলেন, এ নির্বাচিত, সরকার ও সংসদের বৈধতা খালেদা জিয়াকে মানতে হবে।

সহিংসতার পথ পরিহার না করলে সরকার আরো কঠোর হবে বলেও হুঁশিয়ার দেন তথ্যমন্ত্রী।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ