কর্মসূচি পালনে বাধা দেয়ার প্রতিবাদে সারাদেশে দ্বিতীয় দিনের মতো বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অনির্দিষ্টকালের অবরোধ চলছে। রাজধানীর সড়কগুলোতে যানবাহন চলাচল অন্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে।
রাজধানীতে গণপরিবহনের চলাচল ছিল স্বাভাবিক। বেলা বাড়ার সঙ্গে অন্য দিনের মতো বাড়তে থাকে যানবাহনের সংখ্যা। কর্ম চাঞ্চল্য দেখা গেছে রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিলে।
এছাড়া দূরপাল্লার বাস দিনে বন্ধ থাকলেও রাতে চলাচল করেছে। স্বাভাবিকভাবে চলছে ট্রেন ও লঞ্চ। সকাল থেকে দেশের বিভিন্ন স্থানের উদ্দেশে ছেড়ে যায় যাত্রীবাহী লঞ্চ।
কমলাপুর রেল স্টেশনের চিত্র ছিল অন্যদিনের মতো স্বাভাবিক।
এদিকে, সকাল থেকেই নেতাকর্মী শূন্য বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে ছিল বিপুল সংখ্যক পুলিশ। অবরোধে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে রাজধানীরজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর রয়েছে সতর্ক অবস্থান।