বোমা নিক্ষেপকারী ও তাদের ইন্ধনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে গণতন্ত্র খর্ব হয় না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
ফেনীতে বোমা হামলায় আহত স্কুলছাত্রকে দেখতে গিয়ে বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদিকদের এ কথা বলেন।
এ সময় খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, আর কতো ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাকে আগুনে পোড়ালে তার রহম হবে। বোমা নিক্ষেপকারীকে আটকানো হলে গণতন্ত্র অবরুদ্ধ হয় না বরং সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: