রাজনীতি

রাজধানীতে অবরোধে ককটেল বিস্ফোরণ-গাড়িতে আগুন

রাজনৈতিক সহিংসতা
রাজনৈতিক সহিংসতা

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অবরোধে তৃতীয় দিন বৃহস্পতিবার রাজধানীসহ সারাদেশে তেমন প্রভাব না পড়লেও বিকেল ও সন্ধ্যায় মৌচাক, নীলক্ষেত,ও বনশ্রীতে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাজধানীতে যানবাহন চলাচল প্রায় স্বাভাবিক রয়েছে। স্বাভাবিক রয়েছে সারাদেশে ট্রেন ও লঞ্চ চলাচল, দূরপাল্লার বাস চলাচলও গতকালের মতোই অব্যাহত রয়েছে। তবে সহিংসতার আশঙ্কায় বাসগুলোতে রয়েছে যাত্রী সংকট।

অবরোধে নাশকতার আশঙ্কায় দেশের বিভিন্ন স্থান থেকে কমপক্ষে ৫০ জনকে আটক করেছে পুলিশ।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধের গত দুদিনের চেয়ে তৃতীয় দিন রাজধানীর চিত্র অনেকটাই ভিন্ন। রাজধানীর ব্যস্ততম সড়ক ও এলাকাগুলোতে সবকিছুতেই অনেকটা স্বাভাবিক চিত্র দেখা গেছে। গণপরিবহন চলাচলের সংখ্যাও বেড়েছে। কর্মব্যস্ততা দেখা যায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝেও। তবে স্বাভাবিকের তুলনায় কিছুটা কম বাস চলাচল করায় যাত্রীদের খানিকটা দুর্ভোগ পোহাতে হয়।

সকাল থেকেই রাজধানীর প্রায় সব সড়কেই যানবাহন চলাচল গত ২ দিনের চেয়ে বেশী দেখা যায়। ফার্মগেট, কারওয়ানবাজার, শাহবাগ, মতিঝিল এলাকায় বরাবরের মতো যানজট লক্ষণীয়।

রাজধানীর বাস টার্মিনালগুলো থেকে এদিনও দূরপাল্লার বাস ছেড়ে গেছে। তবে যাত্রী সংকটের কারনে বেশী সংখ্যক বাস ছাড়তে পারছেনা বলে জানিয়েছেন পরিবহন মালিকরা। ফলে যাত্রীরা পড়েছেন দুর্ভোগে।

ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে নিরাপত্তা নিশ্চিত করতে স্টেশন এবং ট্রেনের ভেতরে মোতায়েন করা হয়েছে পুলিশ। তবে বুধবারের মতোই বৃহস্পতিবারও ট্রেন গন্তব্যে পৌঁছাতে দেরী করেছে।

সদরঘাটেও নির্ধারিত সময়ে দক্ষিণাঞ্চলের প্রায় সব রুটে লঞ্চ ছেড়ে গেছে এবং ঘাঁটে ভিড়েছে। তবে যাত্রী সংখ্যা কম থাকায় লঞ্চ চলাচলের সংখ্যা কম ছিল।

অবরোধের প্রভাব পড়েনি শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ব্যাংক-বীমা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে।

এদিকে, নারায়ণগঞ্জসহ দেশের বেশ কয়েকটি স্থানে গাড়ি ভাঙচুর করেছে অবরোধ সমর্থকরা। দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও বেশকিছু জায়গায় আন্তঃজেলা বাস চলাচল করছে। সেইসঙ্গে স্বাভাবিক রয়েছে ট্রেন ও লঞ্চ চলাচলও।

নারায়ণগঞ্জে ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে মিছিল করে মহানগর বিএনপি নেতাকর্মীরা। এ সময় কাভার্ডভ্যান, ট্রাক, সিএনজিসহ ১৫টি যানবাহন ভাঙচুর করা হয়। গোগনগর এলাকায় টায়ারে আগুন দিয়ে প্রায় আধঘন্টা সড়ক অবরোধ করে রাখে অবরোধকারীরা। পরে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

জয়পুরহাটে বুধবার রাতে শহরের হিচমী বাজারে আলুবোঝাই ট্রাকে আগুন ধরিয়ে দেয় অবরোধকারীরা। খুলনা পিটিআই মোড়ে অবরোধকারীরা দুটি বাস ভাঙচুর করে। এতে ২ যাত্রী আহত হন। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল বের হয় নড়াইল, দিনাজপুর ও পিরোজপুরে। পিরোজপুরের জিয়ানগরে কয়েকটি বাস ভাংচুর করে বিএনপি নেতাকর্মীরা।

অবরোধের সমর্থনে বরিশালে ঝটিকা মিছিল বের করে বিএনপি নেতা-কর্মীরা। এ সময় একজনকে আটক করে পুলিশ।

এদিকে, অবরোধে সারাদেশে জেলা শহরগুলোতে হালকা যান চলাচল করলেও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ