নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চলার ঘোষণা দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
বৃহস্পতিবার সকালে বারিধারার একটি বাসায় সাংবাদিকদের দলের এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
২০ দলের নেতা-কর্মীরা মাঠেই রয়েছে বলে জানান বিএনপির এ নেতা।
রিজভী বলেন, নির্দলীয় সরকারের অধীনে সব দলের অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি মানতে সরকারকে বাধ্য করা হবে।
৫ জানুয়ারির কর্মসূচিতে বাধা দেয়ার অভিযোগে সোমবার খালেদা জিয়া দেশজুড়ে টানা এ অবরোধের কর্মসূচির ঘোষণা দেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: