রাজনীতি

এখনো গুলশান কার্যালয়ে খালেদা জিয়া

খালেদা জিয়া
খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ষষ্ঠ দিনের মতো গুলশান কার্যালয়ের ভেতরেই অবস্থান করছেন। বৃহস্পতিবার বেশ কয়েকবার কার্যালয়ের মূল ফটকের তালা খুলে দেয়া এবং বন্ধ করা হলেও শুক্রবার সারাদিনই খোলা অবস্থায় ছিলো। অসুস্থ থাকায় কার্যালয় থেকে বের হওয়ার চেষ্টাও করেননি খালেদা জিয়া, নেতাকর্মীদের কেউই দেখা করতে আসেননি।

আওয়ামী লীগ নেতারা ধর্মের নামে ভন্ডামী করছেন দাবি করে এক সংবাদ সম্মেলনে অবরোধ সফল করতে দলের নেতাকর্মীসহ দেশবাসীকে আহ্বান জানানো হয় দলটির পক্ষ থেকে। অভিযোগ তোলা হয় অবৈধ বন্দুকধারীদের মতো দেশ চালাচ্ছে সরকার।

এদিকে, সোমবার রাত থেকেই শিথিল করা হয়েছে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় ও এর আশপাশের এলাকার নিরাপত্তাব্যবস্থা। শুক্রবারও ছিলো একই চিত্র।

দিনভর কার্যালয়ের সামনে অবস্থান করতে দেখা যায় ১৫ থেকে ২০ জন পুলিশ সদস্যকে। তবে কার্যালয়ের গেটের দুই পাশে পুলিশের টহল গাড়ি এবং জলকামানের ব্যারিকেড বহাল তবিয়তেই রয়েছে। বৃহস্পতিবার দুপুরে মূল ফটকের তালা খুলে দেওয়া হলেও রাত ১০টার দিকে তা বন্ধ করে দেওয়া হয়। পরে রাত ১২টার দিকে আবার তা খুলে দেওয়া হয়।

সারাদিন কোনো নেতা-কর্মীই দলের চেয়ারপারসনকে দেখতে আসেননি। কার্যালয়ের ভেতর থেকে বের হওযার চেষ্টাও করেননি খালেদা জিয়া।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ