সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র বলে জানিয়েছেন এনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার রাজধানীর বনানীর একটি কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সরকার অবৈধ বন্দুকধারীদের মতো দেশ চালাচ্ছে— উল্লেখ করে রিজভী বলেন,অবৈধ সরকার দেশ পরিচালনার কোনো অধিকার রাখে না।
সরকার সংবিধান থেকে আল্লাহর ওপর আস্থা-বিশ্বাস উঠিয়ে দিয়ে ধর্মদ্রোহিতা করেছে মন্তব্য করে তিনি আরো বলেন, ইজতেমার বিষয়ে তাদের বক্তৃতা-বিবৃতি সুস্পষ্ট প্রতারণা।
অবরোধ সফল করতে সব শক্তি নিয়ে রাজপথে নেমে আসতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির এ নেতা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: