রাজনীতি

অবরোধ গণতান্ত্রিক অধিকার হতে পারে না: সুরঞ্জিত

সুরঞ্জিত
সুরঞ্জিত

টানা অবরোধ কোনো গণতান্ত্রিক অধিকার হতে পারে না— অবরোধককে বেআইনি ঘোষণা করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

শুক্রবার সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সুরঞ্জিত বলেন, দেশের অর্থনীতিকে পঙ্গু করতেই এ অবরোধের ডাক দিয়েছে বিএনপি, যা চলতে দেয়া যায় না।

আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘আমি সরকারকে আহ্বান জানাবো অবিলম্বে আর কালবিলম্ব না করে এ অবরোধ আন্দোলনকে বেআইনী ঘোষণা করুন।’

এটি সহিংসতা এবং নাশকতা বলেও জানান তিনি।

এদিকে, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কর্মসূচি উপলক্ষে বর্ধিত সভায় আওয়ামী লীগের নেতারা অবরোধ বন্ধে আইন করতে সরকারকে আহ্বান জানান।

বিশ্ব ইজতেমার প্রতি সম্মান দেখায়নি বিএনপি— উল্লেখ করে নেতারা অভিযোগ করেন, বিশ্ব ইজতেমায় মুসল্লিদের সুবিধার জন্য আওয়ামী লীগ স্বদেশ প্রত্যাবর্তন দিবসের জনসভা পেছালেও বিএনপি অবরোধ তুলে নেয়নি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মায়া বলেন, ‘মুসল্লিরা যেন আসতে না পারে খালেদা জিয়া সে ব্যবস্থা করেছেন।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘কেবলমাত্র বিশ্ব ইজতেমার জন্য, বিশ্ব ইজতেমার প্রতি সম্মান প্রদর্শনের জন্য আমাদের সমাবেশকে ১২ তারিখ নেয়া হয়েছে। বিশ্ব ইজতেমার প্রতি বিএনপি সম্মান প্রদর্শন করে নাই। এ ইজতেমা যখন হচ্ছে তখন বাংলাদেশের সর্বত্র ঢাকাসহ বিভিন্ন জায়গায় সন্ত্রাসি কর্মকাণ্ড ও সহিংসতা চালাচ্ছেন।’

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১৯৯২ সালে বিএনপির শাসনামলে গুলিবিদ্ধ হয়ে নিহত সে সময়ের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান বাদলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনটির সাবেক ও বর্তমান নেতারা।

এদিকে, গোপালগঞ্জের কাশিয়ানীতে কালনা সেতু প্রকল্পের কাজ দেখতে গিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপির রাজনীতি এখন বিদেশ নির্ভর হয়ে পড়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ