দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশবাসীকে সঙ্গে নিয়ে অবরোধ অব্যাহত রাখতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।
বিরোধীদল দমনে মিথ্যাচারের পথ বেছে নিয়েছে সরকার বলেও জানান বিএনপির এ নেতা।
তিনি বলেন, আমাদেরকে সতর্ক অবস্থানে থেকে আন্দোলন চালিয়ে যেতে হবে কারণ সরকার নিজেই নাশকতা করে তার দায় আন্দোলনরত বিএনপির নেতাকর্মীদের ওপর চাপানোর চেষ্টা করবে। হামলা-মামলা ও গ্রেপ্তারের মাধ্যমে চলমান আন্দোলনকে স্তব্ধ করার অপচেষ্টাও চালাবে তারা (সরকার)।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: