রাজনীতি

সারাদেশে বিচ্ছিন্ন ঘটনার মধ্যেদিয়ে অবরোধ চলছে

সহিংসতায় চলছে অবরোধ
সহিংসতায় চলছে অবরোধ

বিএনপির ডাকা অবরোধের পঞ্চম দিনে- শনিবার বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে সারাদেশে হামলা, ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

সিরাজগঞ্জে বিএনপি-আওয়ামী লীগ ও পুলিশের ঘন্টাব্যাপী ত্রি-মুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। প্রায় ১০টি ককটেল বিস্ফোরণের ঘটিয়েছে বিএনপি নেতা-কর্মীরা। এ সময় সিরাজগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায় আওয়ামীলীগ নেতা-কর্মীরা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের ইবি রোডের জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে অবরোধের সমর্থনে একটি মিছিল বের করে নেতা-কর্মীরা। মিছিল থেকে পরপর ককটেল বিস্ফোরণ ঘটানো হলে পুলিশ বাধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

এ সময় আওয়ামী লীগের একটি মিছিল সেখানে পৌঁছলে ত্রি-মুখী সংঘর্ষ শুরু হয়। এ সময় আওয়ামী লীগ নেতা-কর্মীরা জেলা বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক রাউন্ড চায়না, রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্যানেট নিক্ষেপ করে পুলিশ। এতে জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মুরাদ গুলিবিদ্ধসহ কমপক্ষে ২০ জন আহত হন। পরে সোয়া ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

দিনাজপুরে বেশ কয়েকটি ট্রাকে হামলা চালায় ও আগুন ধরিয়ে দেয় অবরোধকারীরা। এ সময় এক হেলপার অগ্নিদগ্ধসহ আহত হয়েছেন চার জন। এছাড়া অবরোধে কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটেছে। তবে পুলিশ বিজিবির পাহারায় সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল করছে।

শুক্রবার গভীর রাতে দিনাজপুরের বীরগঞ্জে একটি চলন্ত ট্রাকে হামলা চালায় অবরোধকারীরা। পরে পেট্রল ঢেলে আগুন দেয় তারা। এসময় আগুনে ঝলসে যায় এক হেলপারের শরীর।

এছাড়া অবরোধকারীদের ইটের আঘাতে আহত হয়েছেন এক ট্রাক চালক। অবরোধকারীদের হামলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনি ট্রাক উল্টে হেলপার আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে রাতেই দিনাজপুর-রংপুর মহানসড়কে ২টি ট্রাক ও একটি লরিতে আগুন দেয় অবরোধকারীরা।

মৌলভীবাজারের কুলাউড়া সড়কের ঢুলিপাড়ায় একটি যাত্রিবাহী বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা।

নারায়ণগগ্ঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা-মুড়াপাড়া সড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়েছে অবরোধকারীরা। এসময় তারা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

গাজীপুরের কালিয়াকৈরে অবরোধের সমর্থনে বিএনপি কর্মীরা বিক্ষোভ মিছিলের চেষ্টা করলে পুলিশের বাধার মুখে তা ছত্রভঙ্গ হয়ে যায়।

এদিকে নড়াইল, নাটোরসহ দেশের অধিকাংশ জেলায় আজও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশ বিজিবির পাহারায় ছেড়ে গেছে দূরপাল্লার বাস। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে মহাসড়কে যানবাহন চলাচল কম থাকায় কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। মহাসড়কে নিরাপত্তার জন্য পুলিশ ও আইনশৃঙ্খলাবাহিনী একসঙ্গে কাজ করছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ