গণতন্ত্রের পথে খালেদা জিয়া, রাজাকার আর জঙ্গিরা বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শনিবার রাজবাড়িতে জেলা জাসদের সম্মেলনে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়াকে অমানবিক, হঠকারি ও অস্থির রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, জেএসসি পরীক্ষা ও বিশ্ব ইজতেমার কথা বিবেচনা না করে অমানবিকভাবে ২০ দল অবরোধ কর্মসূচি দিয়েছে।
বিএনপি চেয়াপারসন নাশকতা ও চক্রান্তের মধ্য দিয়ে ক্ষমতা দখলের অপচেষ্টা করছে বলেও এ সময় অভিযোগ করেন তথ্যমন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: