গুলশানে খালেদা জিয়ার কার্যলয়ে আবারো জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আশেপাশে রাখা হয়েছে ৭টি বালুভর্তি ট্রাক। রোববার দুপুরে এসব ট্রাক আসতে শুরু করে।
পুলিশ জানিয়েছেন, বিশ্ব ইজতেমা শেষে দল বেধে মুসল্লিরা আসার পথে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্যই এই কড়াকড়ি নিরাপত্তা নেয়া হয়েছে।
এর আগে, গত ৩ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন তার রাজনৈতিক কার্যালয়ে হাজির হয়ে আন্দোলনের ডাক দিয়ে সেখানেই অবস্থান নেন। পর দিন ৪ তারিখে সেখানে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ১৩টি মাটি ও বালুর ট্রাক মোতায়েন করা হয়।
পরবর্তী ৩/৪ দিনের মধ্যে একে একে সেসব ট্রাক সরিয়ে ফেলা হয়। তবে রোববার থেকে নতুন করে মাটির ট্রাক মোতায়েন শুরু হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: