রাজনীতি

অনুমতি নিয়েই সমাবেশ হবে: হানিফ

 হানিফ
হানিফ

অনুমতি নিয়েই সমাবেশ করা হবে বলে— উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বলেন, আইনের প্রতি শ্রদ্ধা রেখেই এ সমাবেশ করা হবে।

রোববার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশস্থলের প্রস্তুতি পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তবে এখনো আগামীকাল- সোমবার সমাবেশের জন্য পুলিশের কাছ থেকে কোনো অনুমতি নেয়নি আওয়ামী লীগ।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আগামীকাল- সোমবার বিকেল ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে আওয়ামী লীগ। এতে প্রধান অতিথির ভাষণ দেবেন দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে জনসভার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রস্তুত দলের নেতাকর্মীরা। জনসভা, জনসমুদ্রে পরিণত হবে বলে আশা করছেন দলের নেতারা।

বিশ্ব ইজতেমার কারণে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের জনসভা শনিবারের বদলে সোমবার করার সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ। বিএনপির পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচির কারণে দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তি উদযাপনে ৫ জানুয়ারির জনসভা না হওয়ায় সোমবারের এ জনসভা বাড়তি গুরুত্ব পাচ্ছে আওয়ামী লীগের কাছে। বর্তমান রাজনৈতিক প্রক্ষাপটে এ জনসভা থেকে প্রধানমন্ত্রী দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন বলে ধারনা করছেন তারা।

এর আগে, বিকেলে দলের কেন্দ্রীয় কার্যলয়ে জনসভা সফল করতে বর্ধিত সভা করে ঢাকা মহানগর আওয়ামী লীগ। নেতারা নগরের বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও থানা পর্যায়ের নেতাকর্মীদের বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের জনসভা সফল করার আহ্বান জানান।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ