রাজনীতি

সকাল-সন্ধ্যা হরতাল পালন করলো ছাত্রদল

হরতাল
হরতাল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধের প্রতিবাদ ও নেতাকর্মীদের মুক্তির দাবিতে সোমবার ঢাকাসহ ১৪ জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের সমাবেশের দিনে এ হরতাল পালন করছে দলটি।

হরতালের সমর্থনে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ও ভুলতায় সড়কে আগুন, ককটেল বিস্ফোরণ ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতা-কর্মীরা।

সাভারে পুলিশের বাধা উপেক্ষা করে মহিলা দল বিক্ষোভ মিছিল করলে ফাঁকা গুলি ছোঁড়ে পুলিশ। এছাড়া সাভার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাড়কে রাজালাখ ফার্ম রোডে ১০টি বাস ভাঙচুর করেছে ছাত্রদল কর্মীরা।

মুন্সীগঞ্জে একটি মাইক্রোবাসে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা।

এছাড়া গাজীপুরের টঙ্গীতে প্রাইভেটকার ছাড়াও জয়দেবপুর রেলক্রসিং এলাকায় সিমেন্টবাহী ট্রাকে আগুন দিয়েছে নেতা-কর্মীরা।

এছাড়াও রাজধানীর বাইরে নরসিংদী, টাঙ্গাইল, মানিকগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোণায় এ হরতাল চলছে।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানান ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ