রাজনীতি

গুলিস্তানে যাত্রীবাহী বাসে আগুন

বাসে আগুন
বাসে আগুন

রাজধানীর গুলিস্তানে সোমবার সকালে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা। তবে, অবরোধে রাজধানীর জীবনযাত্রা আগের দিনগুলোর মতোই স্বাভাবিক রয়েছে।

এদিকে, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের লক্ষীপুরে একটি প্রাইভেট কারে আগুন দেয় অবরোধকারীরা।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধের সপ্তম দিন আজ।

নগরীর সড়কগুলোতে সব ধরনের যানবাহনই চলাচল করছে।

রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ট্রেনের জন্য যাত্রীদের এ অপেক্ষা বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধের সপ্তম দিনে। সড়কপথের চেয়ে রেলপথ কিছুটা নিরাপদ মনে করলেও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এই যাত্রীরা।

এদিকে, সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সময় মতো ছেড়ে যাচ্ছে লঞ্চ। ইজতেমার ফেরত যাত্রী থাকায় যাত্রীর চাপ অবরোধের অন্যদিনের চেয়ে অনেক বেশি।

রাজধানীর সড়কে গণপরিবহনের চলাচল স্বাভাবিক থাকায় অবরোধের কোনো প্রভাব পড়েনি নগরবাসীর জীবনে।

তবে দূরপাল্লার বাস ছেড়ে না যাওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে সড়ক পথের যাত্রীদের।

সহিংসতা এড়াতে নগরীর বিভিন্ন পয়েন্টে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা।

এদিকে, গতকাল রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সেইসঙ্গে পেট্রোল বোমাও নিক্ষেপ করে। এ সময় ২ জন দগ্ধ হন। আর পালাতে গিয়ে ট্রাকচাপায় একজনের মৃত্যু হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ