মাত্র তিন দিনের ব্যবধানে আবারো নিরাপত্তা জোরদার করা হয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে।
সোমবার অতিরিক্ত পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে আর্মড ব্যাটালিয়ান পুলিশ। ৭টি বালু ভর্তি ট্রাক রাখা হয়েছে কার্যালয়ের আশপাশের রাস্তায়। পুলিশের টহল গাড়ি এবং জলকামানের ব্যারিকেড এখনো রয়েছে।
এর আগে, গত ৩ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন তার রাজনৈতিক কার্যালয়ে হাজির হয়ে আন্দোলনের ডাক দিয়ে সেখানেই অবস্থান নেন। পর দিন ৪ তারিখে সেখানে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ১৩টি মাটি ও বালুর ট্রাক মোতায়েন করা হয়।
পরবর্তী ৩/৪ দিনের মধ্যে একে একে সেসব ট্রাক সরিয়ে ফেলা হয়। তবে রোববার থেকে নতুন করে মাটির ট্রাক মোতায়েন শুরু হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: