রাজনীতি

ফুঁ দিলেই আ’লীগ উড়ে যাওয়ার দল নয়: আশরাফ

সৈয়দ আশরাফুল ইসলাম
সৈয়দ আশরাফুল ইসলাম

আওয়ামী লীগ ফুঁ দিলে উড়ে যাওয়ার দল নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

সৈয়দ আশরাফ বলেন, আগামী জাতীয় নির্বাচনও শেখ হাসিনার অধীনে হবে, আর ওই নির্বাচন বর্জন করলে আগামীতে অস্থিত্বহীন হবে বিএনপি।

আওয়ামী লীগের সমাবেশে সৈয়দ আশরাফের পাশাপাশি দলের অন্য নেতারা তাদের বক্তব্যে অবরোধকে অবৈধ ঘোষণার দাবি করেন। পাশাপাশি আন্দোলনের নামে মানুষ হত্যার অপরাধে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে আইনের মুখোমুখি করতে সরকারকে ব্যবস্থা নিতে বলেন সমাবেশে আসা নেতারা।

সমাবেশে দেয়া বক্তব্যে আওয়ামী লীগ নেতারা বিএনপিকে অশুভ দল হিসেবে আখ্যায়িত করে তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

দেশকে অস্থিতিশীল করতে বিএনপি ষড়যন্ত্র করলেও দেশের অগ্রযাত্রাকে কেউ ব্যাহত করতে পারবে না বলেও জানান দলের বর্ষিয়ান নেতা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও সৈয়দা সাজেদা চৌধুরী।

অবরোধের নামে মানুষ হত্যার অপরাধে বিএপি নেত্রীকে আইনের আইনের আওতায় নিতে সরকারের প্রতি অনুরোধও জানান আওয়ামী লীগ নেতা

শেখ সেলিম, মতিয়া চৌধুরী ও মো. নাসিম।

এদিকে, সমাবেশকে কেন্দ্র করে বাংলা একাডেমির সামনে ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বত্তরা। এসময় সন্দেহজনক নাশকতাকারী হিসেবে কয়েকজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

দুপুর থেকেই বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে সমবেত হন দলটির নেতাকর্মীরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ