রাজনীতি

এই আন্দোলন চলবে: খালেদা জিয়া

খালেদা জিয়া
খালেদা জিয়া

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে দলের নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন। সোমবার দলের চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ শেষে তার বরাত দিয়ে মহিলা দলের নেত্রীরা একথা জানান।

মঙ্গলবারও খালেদা জিয়া গুলশান কার্যালয়ে অবস্থান করছেন। তবে আগের চেয়ে কার্যালয়ের সামনের নিরাপত্তা ব্যবস্থা কিছুটা শিথিল করা হয়েছে।

কার্যালয়ের সামনে থেকে ইট-বালু ভর্তি ট্রাক ও আর্মড পুলিশ সরিয়ে নেয়া হলেও, কার্যালয়ের সামনে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান এবং পুলিশের টহল গাড়ি-জলকামানের ব্যারিকেড আগের মতোই রয়ে গেছে।

এদিকে, গত ২ দিনে রাজধানীর বিভিন্ন স্থান থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, দলের যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, সহদপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, সহতথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব সহ মোট ৫ জনকে আটক করা হয়েছে।

এর মধ্যে শামসুজ্জামান দুদুকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। এই গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছেন। অভিযোগ করেছেন, সরকার জোর করে রাষ্ট্রীয় ক্ষমতায় টিকে থাকতে জুলুম নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ