বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধের ৮ম দিনে মঙ্গলবার রাজশাহীর বোয়ালিয়া থেকে ৩২টি ককটেল ও ১০টি অস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এছাড়া খুলনা, পঞ্চগড়, দিনাজপুর থেকে নাশকতার আশঙ্কায় কমপক্ষে ৮৫ জনকে আটক করেছে পুলিশ।
তবে অবরোধে আজও রাজধানীর জীবনযাত্রা আগের দিনগুলোর মতোই স্বাভাবিক রয়েছে।
নগরীর সড়কগুলোতে সকাল থেকেই সব ধরনের যানবাহন চলাচল করছে। রাজধানীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে। স্বাভাবিক লঞ্চ ও দূরপাল্লার বাস চলাচল।
নগরীর বিভিন্ন পয়েন্টে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা। তবে রাজধানীর বাইরে বেশ কয়েক জায়গায় পিকেটিং ও ভাঙচুরের খবর পাওয়া গেছে।
হরতাল সমর্থনে ময়মনসিংহ শহরে ঝটিকা মিছিল বের করে যুবদলের নেতাকর্মীরা। কিশোরগঞ্জের কুলিয়াচরে ঘাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা।
খুলনা নগরীর পিটিআই মোড় থেকে অবরোধ সমর্থনে মিছিল বের করা হয়।