রাজনীতি

সরকার অপসারণ না হওয়া পর্যন্ত অবরোধ চলবে: রিজভী

রিজভী
রিজভী

বর্তমান অবৈধ সরকার অপসারণ করে জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী আহমেদ।

মঙ্গলবার বিএনপি ও ২০ দলীয় জোটের নেতাদের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে দেয়া এক বিবৃতিতে এ অভিযোগ করেন তিনি।

রাষ্ট্রীয় ক্ষমতা টিকিয়ে রাখতে সরকার জুলুম নির্যাতন করছে— উল্লেখ করে রিজভী বলেন, গণতন্ত্র ফিরিয়ে দেয়াই চলমান আন্দোলনের উদ্দেশ্য।

এ সময় শান্তিপূর্ণভাবে অবরোধ চালিয়ে যেতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির এ নেতা।

তবে সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাত শেষে দলের ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, সভা-সমাবেশের অনুমতি দেয়া হলে অবরোধ কর্মসূচি প্রত্যাহারের বিষয়ে ইতিবাচক সাড়া দেবে বিএনপি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ