রাজনীতি

সন্ত্রাসীদের ধরিয়ে দিন: নাসিম

গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান বিএনপির

নাসিম
নাসিম

অবরোধের নামে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে সারাদেশে পাড়া-মহল্লায় কমিটি করার ঘোষণা করার আহ্বান জানিয়েছেন দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম।

মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

নাসিম বলেন, ২০ দলের সঙ্গে কোনো আপস বা ছাড় দেয়া হবে না। সকল সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হওয়াও আহবান জানান তিনি।

এদিকে, অবরোধ-হরতালের মতো ধ্বংসাত্বক কর্মসূচি দিয়ে যারা দেশের ক্ষতি করছে তাদের কোনো গণতান্ত্রিক অধিকার থাকতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা।

মঙ্গলবার সকালে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলাদা আলাদা অনুষ্ঠানে এ কথা বলেন তারা।

নেতারা বলেন, বিএনপি গণতন্ত্র রক্ষার নামে সন্ত্রাসবাদকে উস্কে দিয়ে গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম অভিযোগ করেন, বিএনপি-জামাত অবরোধ কর্মসূচির নামে দেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করছে। তিনি আরো বলেন, যারা সন্ত্রাসবাদকে মদদ দেয় তাদের কোনো গণতান্ত্রিক অধিকার থাকতে পারে না।

এদিকে, রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত অভিযোগ করেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করে বিএনপি গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ