রাজনীতি

পুড়িয়ে মারার রাজনীতি বন্ধের দাবি

পুড়িয়ে মারার রাজনীতি
পুড়িয়ে মারার রাজনীতি

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধে পেট্রোল বোমার আগুনে যারা দগ্ধ হয়েছেন তাদের অনেকেই পেশায় ট্রাক, সিএনজি চালিত অটোরিক্সা চালক বা বাসের হেল্পার। যাদের অনেকের পরিবারে নেই উপার্জনের বিকল্প মানুষ।

উপার্জনের একমাত্র মানুষটি যখন হাসপাতালের বেডে যন্ত্রণায় কাতর তখন পরিবারের উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় দিশেহারা তাদের পরিবার। আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারার রাজনীতি বন্ধের দাবি এসব পরিবারের।

গত ১০ জানুয়ারিতে কুমিল্লায় অবরোধের আগুনে দগ্ধ হন ট্রাক চালক পিয়ার মিয়া। পাশের বেডেই শুয়ে আছেন আরেক হতভাগা সিএনজি চালক সাইফুল ইসলাম।

১১ জানুয়ারির অবরোধে মুন্সিগঞ্জে পেট্রোলবোমার আগুন শুধু তাকেই থামায়নি। থমকে দাঁড়িয়েছে তার পরিবারের ভবিষ্যতও।

পেট্রোল বোমার আগুনে দগ্ধ রিক্সা চালক অমুল্য চন্দ্র বর্মন জানালেন সেই নির্মমতার কথা।

এদিকে, এ অবরোধে পেট্রলবোমের আগুনে এখন পর্যন্ত দগ্ধ হয়েছে অর্ধশত মানুষ। প্রাণ হারিয়েছেন একজন। আর কতো মানুষের প্রাণ গেলে বন্ধ হবে আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারার খেলা? এমন প্রশ্ন সবার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ