ক্ষমতায় যেতে মরিয়া বিএনপি নেত্রী নিজ দলের নেতাকর্মীদের হত্যার চেষ্টা করতেও এখন পিছপা হচ্ছেন না বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ।
বুধবার সকালে দলের ধানমণ্ডির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
অবরোধ কর্মসূচিতে ব্যর্থ হয়ে খালেদা জিয়া মরিয়া হয়ে লাশের রাজনীতি শুরু করেছেন--এ কথা জানিয়েছে বিএনপির নেতাদের পাশাপাশি দেশবাসীকে খালেদা জিয়ার ব্যাপারে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।
‘গতকালকে রিয়াজ রহমানের ওপর হামলা খালেদা জিয়ার নীলনকশার একটা অংশ -এ কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি চেয়াপারসন ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে আজকে লাশের রাজনীতি শুরু করেছেন। এখন ক্ষমতায় যাওয়ার জন্য কালনাগিনীর রূপ নিয়েছেন তিনি।’
অবরোধ তুলে নেয়ার অনুরোধ করা হলেও বিএনপি নেত্রী নির্বিকার— এ অভিযোগ করে হানিফ বলেন, সারাদেশের মানুষের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছেন তিনি।
বিএনপি কি চায় সেটা তারা নিজেরাই জানে না --এ দাবি করে, হানিফ বলেন, বিএনপির আন্দোলন ব্যর্থ। আর তাই দলটির নেত্রী নীলনকশার রাজনীতি শুরু করেছেন।
তিনি বলেন, ‘কি কারণে অবরোধ দিয়ে দেশবাসীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এরকম ভয়ঙ্কর দুর্যোগের মধ্যে ঢেলে দিতে চান? বার বার নিষেধ করা সত্ত্বেও বিএনপির সন্ত্রাসি বাহিনী খালেদা জিয়ার নির্দেশেই কর্মকাণ্ড অব্যাহত রেখেছে।’
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ডে বিচলিত বিএনপি নেত্রী এখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন।