রাজধানীতে অবরোধকারীদের ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আবুল কালাম (২৮) নামের এক ব্যক্তি মারা গেছেন।
তিনি পেশায় একজন প্রাইভেটকার চালক ছিলেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে আবুল কালামের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন ঢামেক আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) বিভাগের প্রধান অধ্যাপক শাহ আলম ভূঁইয়া।
গত শুক্রবার রাত ১১টার দিকে রাজধানীর মগবাজার এলাকায় বাস থেকে নামার সময় আবুল কালামকে লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে মারে তারা। এতে কালামের শরীরের ৩০ শতাংশ পুড়ে যায়। ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন কালামের অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: