যারা জ্বালাও-পোড়াও, গাড়ি ভাঙচুর, মারামারি ও হত্যার মতো অপরাধে লিপ্ত তাদেরকে রাজনীতির অজুহাতে অপরাধীর তালিকা থেকে বাদ না দেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় জোট-বিএনএ।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ২৫টি দলের সমন্বয়ে গঠিত জোট বিএনএ-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে জোটের চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা এ কথা বলেন।
তিনি আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়ার কাছে জাতিসংঘের সহায়তায় আলোচনায় বসার আহ্বান জানান।
নাজমুল হুদা বলেন, সুশাসন নিশ্চিত করতে মুখোমুখি, পাল্টাপাল্টি, প্রতিহিংসা পরায়ন, সাংঘর্ষিক ও সংঘাতপূর্ণ অপরাজনীতি অবসান ঘটাতে হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: