রাজনীতি

বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত অবরোধ চলবে: রিজভী

রিজভী
রিজভী

দেশের আপামর জনসাধারণকে দেশব্যাপী বৃহস্পতিবারের হরতাল সফল করার আহ্বান জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত চলমান অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

এ সরকারের নিত্যসঙ্গী অবিরাম মিথ্যাচার বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

তিনি বলেন, এই ভোটারবিহীন সরকারের নিত্য সঙ্গী হচ্ছে অবিরাম মিথ্যাচার, প্রধানমন্ত্রী প্রতিদিন বলছেন-দেশে নাকি তিনি গণতন্ত্র দিয়েছেন, এক অদ্ভুত মানবী হচ্ছেন আমাদের ভোটারবিহীন প্রধানমন্ত্রী।

বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তালা লাগিয়ে, তাকে তার কার্যালয়ে বালুর ট্রাক, ইটের ট্রাকসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে অবরুদ্ধ করে রেখেছেন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, 'বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ অসংখ্য কেন্দ্রীয় নেতৃবৃন্দকে কারারুদ্ধ করে দেশব্যাপী নির্বিচারে গ্রেপ্তার আর মিথ্যা-বানোয়াট মামলা দায়ের করে, গণমাধ্যমে বিরোধীদের বক্তব্য বন্ধ করে দিয়ে এক নতুন ধরণের গণতন্ত্র চালু করেছেন প্রধানমন্ত্রী। অবশ্য এ ধরণের একদলীয় গণতন্ত্র তাদের ঐতিহ্য।'

বিএনপির এই নেতা জানান, যারা শতকরা পাঁচ ভাগ ভোটের ওপর ভিত্তি করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে তাদেরকে নাশকতা, সন্ত্রাস, হানাহানীর ওপর নির্ভর করেই দেশ চালাতে হয়। কারণ তাদের পেছনে জনগণের কোনো ম্যান্ডেট নেই।

বিরোধী মত, সমালোচনা এবং বিরোধীদল উচ্ছেদ অভিযানে এই সরকার এখন সকল শক্তি নিয়োগ করেছে জানিয়ে তিনি বলেন, 'এজন্য তারা নিজেদের অবৈধ স্বত্ত্বাকে রক্ষা করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে।'

কোন বর্বরোচিত আক্রমণই চলমান আন্দোলনকে স্তব্ধ করতে পারবেনা। অমানবিক নাশকতা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালালেও জনগণ তা কখনোই বিশ্বাস করবেনা বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, জনগণই হচ্ছে শ্রেষ্ঠ বিচারক, জনগণ এই দুঃশাসনের অত্যাচারীদের বিচার করবেই।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ