অবরোধের নামে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে জানুয়ারি মাস জুড়ে রাজধানীর প্রত্যকেটি নির্বাচনী এলাকায় আলাদা আলাদা পদযাত্রা ও সমাবেশ করার ঘোষণা দিয়েছে ১৪ দল। বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক শেষে এ কথা বলেন মুখপাত্র মোঃ নাসিম।
বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়, আগামী ১৭ জানুয়ারি রংপুরের মিঠাপুকুর আর এর পরদিন গাইবান্ধার পলাশবাড়িতে সমাবেশ করা হবে।
বৈঠকে এতে যোগ দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ১৪ দলের পক্ষ থেকে তার কাছে সুপারিশ করা হয়, সন্ত্রাস ও নাশকতা ঠেকাতে জেলা উপজেলা পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষা কমিটিতে স্থানীয় পর্যায়ের ১৪ দল নেতাদের অন্তুভুক্তির বিষয়টি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: