রাজনীতি

অবরোধে সারাদেশে বিচ্ছিন্ন সহিংসতা, আটক শতাধিক

জনজীবন
জনজীবন

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধের শুক্রবার ১১তম দিনেও শতাধিক বিএনপি-জামাত কর্মীকে আটক করা হয়েছে। তবে অবরোধে রাজধানীর জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। খুলনা নগরীতে অবরোধের সমর্থনে মিছিল বের করা হয়। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশও অনুষ্ঠিত হয়।

বরিশালে অবরোধের সমর্থনে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে জামাত-শিবির কর্মীরা।

এছাড়া রংপুরের মিঠাপুকুরে বাসে পেট্রোল বোমা ছুড়ে মারার ঘটনায় ৭ জামাত-কর্মীসহ ৫০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুরের কালিয়াকৈরে বাসে আগুন দিয়ে হেলপার নিহতের ঘটনায় পৌর বিএনপি সভাপতিসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

এছাড়াও নাশকতার আশঙ্কায় দেশের বিভিন্ন জায়গা থেকে অর্ধশতাধিক বিএনপি-জামাত কর্মীকে আটক করেছে পুলিশ।

এদিকে, সাপ্তাহিক ছুটির কারণে সড়কগুলোতে সকাল থেকে সংখ্যায় কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে বাড়ছে সব ধরনের যানবাহন চলাচল। স্বাভাবিক লঞ্চ ও দূরপাল্লার বাস চলাচল। তবে রেলের শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিতে যাত্রীরা।

নগরীর বিভিন্ন পয়েন্টে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ