দেশে চরম রাজনৈতিক সংকট চলছে দাবি করে এ অবস্থা থেকে উত্তরণে সংলাপের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান একিউএম বদরুদ্দোজা চৌধুরী।
শুক্রবার রাজধানীর উইনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রিয়াজ রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রিয়াজ রহমান আগের তুলনায় সুস্থ রয়েছেন। চলমান রাজনৈতিক পরিস্থিতিকে উদ্বেগজনক আরে এর জন্য সরকারই দায়ী।
বদরুদ্দোজা আরো বলেন, বিএনপিকে সমাবেশের মতো রাজনৈতিক কর্মসূচি পালন করতে না দেয়ার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসারও আহ্বান জানান সাবেক এ রাষ্ট্রপতি। এছাড়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমানের ওপর দুর্বৃত্তদের হামলাকে রাজনীতির জন্য অশনী সংকেত বলেও মন্তব্য করেছেন তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: