রাজনীতি

কার্যকর সংলাপের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান

বিএনপি
বিএনপি

একটি অর্থবহ নির্বাচন অনুষ্ঠানের জন্য এ মুহূর্তে কার্যকর সংলাপের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। শুক্রবার এক বিবৃতিতে দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে দ্রুত অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি দেয়ারও আহ্বান জানানো হয়।

এদিকে, গুলশানে চেয়ারপারসনের কার্যালয় ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান আগের মতোই রয়েছে। ৩ জানুয়ারি রাত থেকেই বিএনপি চেয়ারপারসন গুলশানে তার নিজ কার্যালয়ে অবস্থান করছেন। যদিও বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে সরকার তাকে অবরুদ্ধ করে রেখেছে।

কার্যালয়ের সামনে ও আশপাশের এলাকার নিরাপত্তাব্যবস্থা শিথিল থাকলেও কার্যালয়ের সামনে দিয়ে সাধারণ মানুষের চলাচলে কড়াকড়ি রয়ে গেছে। আর আগের মতোই রয়েছে পুলিশের টহল গাড়ি-জলকামানের ব্যারিকেড।

বিকেলে চিকিৎসকদের একটি প্রতিনিধিদল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার কার্যালয়ে যায়।

এদিকে, এক বিবৃতিতে বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ন্যায়সঙ্গত আন্দোলন দমাতে সরকার অন্যায়ভাবে সরকারী বাহিনীকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করছে। ক্ষমতা হারানোর ভয়েই সরকার সংকট নিরসন করে স্বচ্ছ ও অংশগ্রহনমূলক নির্বাচন দিতে ভয় পায়।

দলের চেয়ারপারসনকে দ্রুত অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি দেয়া এবং একটি অর্থবহ নির্বাচন অনুষ্ঠানের জন্য এ মুহূর্তে কার্যকর সংলাপের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান রিজভী।

আর দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার কথাও বিবৃতিতে উল্লেখ করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ