অবরোধ তুলে নিলে বিএনপিকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
শুক্রবার আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নষ্ট রাজনীতির ধারা থেকে বিএনপি বের হয়ে আসলে আলোচনার বিষয়টিও ভেবে দেখা যেতে পারে।
আলম হানিফ অভিযোগ করেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন ষড়যন্ত্রে লিপ্ত। অবরোধে সহিংসতার দায় বিএনপির নেতাদেরকেই নিতে হবে। বিএনপির অবরোধ দেশের মানুষ প্রত্যাখান করেছে।
তিনি আরো বলেন, নাশকতা বন্ধ না করে বিএনপি বিদেশি কূটনীতিকদের কাছে ধরণা দিলে লাভ হবে না। ষড়যন্ত্র করে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো যাবে না।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: