আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে বিএনপি চেয়ারপারন খালেদা জিয়াকে পদত্যাগের ‘আল্টিমেটাম’ দিয়েছেন কামরুল হাসান নাসিম নামে এক ব্যক্তি।
শুক্রবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তার দাবি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি অবৈধ। এ সময় নিজেকে বিএনপির ক্রান্তিকালীন রাজনীতির মুখপাত্র দাবি করে ‘নবধারার কার্যত আসল বিএনপি’ ঘোষণা করেন।
তিনি বলেন, জিয়াউর রহমানের আদর্শের মূল ধারার বিএনপি পুনঃপ্রতিষ্ঠা করা হবে। আগামী ১৫ থেকে পরবর্তী ৪৫ দিনের মধ্যে ‘গ্রহণযোগ্য সব নেতাকে’ এ বিএনপির দলে দেখা যাবে। ২০২৫ সালের মধ্যে দেশকে উচ্চ আয়ের রাষ্ট্র করার উদ্যোগ নেবে ‘নবধারার কার্যত আসল’ এ দলটি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: