বিএনপির সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর হামলাকারীসহ সব ধরনের দুষ্কৃতিকারীদের ভিডিও চিত্র দেখে শনাক্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার রাজধানীর ফার্মগেটে একটি স্কুল উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘যেসব সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে সেগুলো দমনে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। বাস পোড়ানো ও গাড়িতে হামলাকারীদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হবে রিয়াজ রহমানের ওপর হামলাকারীসহ।’
এদিকে, রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বিএনপি-জামাতের উদ্দ্যেশে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন,সন্ত্রাস-নৈরাজ্যের সঙ্গে জড়িতদের সঙ্গে কোনো প্রকার আলোচনা বা সংলাপের সুযোগ নেই।
অবরোধকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেও সবার প্রতি আহ্বান জানান খাদ্যমন্ত্রী।
এ সময় মন্ত্রী চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মন্ত্রী বলেন, ‘কয়েক সপ্তাহ পর আন্দোলনের নাম বিএনপি নিতে পারবে না। আইন-শৃঙ্খলা বাহিনী জনগণের স্বার্থে যা যা করা দরকার তাই করবে। অবরোধকারীরা পালিয়েও পাড় পাবে না।’