রাজনীতি

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ

রাজধানীতে যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা, ইডেনের দুই শিক্ষার্থী দ্বগ্ধ

যাত্রীবাহী বাসে পেট্রলবোমা
যাত্রীবাহী বাসে পেট্রলবোমা

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধে রোববার ১৩তম দিনে রাজধানীতে যাত্রীবাহী একটি বাসে অবরোধদের ছোড়া পেট্রোলবোমার আগুনে ইডেন মহিলা কলেজের দুই শিক্ষার্থী দ্বগ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরো দুই জন শিক্ষার্থী।

রোববার দুপুরে মানিক মিয়া অ্যাভিনিউয়ের সংসদ ভবনের খেজুরবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, এ ঘটনায় দ্বগ্ধ হয়েছেন সাথি আক্তার (১৯) ও যূথী আক্তার (১৯) আর বাস থেকে লাফিয়ে নামতে গিয়ে মাইমুনা (১৯) ও মুক্তি (১৯) নামের আরো দুই ছাত্রী আহত হন। তারা সবাই ইডেন মহিলা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

পরে স্থানীয়দের সহায়তায় ৪ শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

হাসপাতালের এক চিকিৎসক সাংবাদিকদের বলেন, সাথি ও যূথীর দুই পায়ের কিছু অংশ পুড়ে গেছে তবে তারা আশঙ্কামুক্ত। মাইমুনা ও মুক্তির অবস্থা তেমন গুরুতর নয়। হাসপাতালে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

এছাড়া রাজধানীতে সকাল থেকে সংখ্যায় কম হলেও বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে যানবাহন চলাচল। আর সংখ্যায় কম হলেও রাজধানী থেকে ছেড়ে যাচ্ছে দূর পাল্লার বাস। এতে দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের।

সদরঘাটে থেকে নির্ধারিত সময়েই দক্ষিণাঞ্চলের প্রায় সব রুটের লঞ্চ ছেড়ে গেছে। শিডিউল বিপর্যয় থাকলেও সারাদেশে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে, শনিবার ভোররাতে দিনাজপুরের নশিপুরে একটি আলু বোঝাই ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ