বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অবরোধমুক্ত। রোববার মধ্যরাতে হঠাৎ করেই তার রাজধানীর গুলশানের কার্যালয়ের সামনে থেকে সরিয়ে নেয়া হয়েছে অতিরিক্ত পুলিশ, পুলিশের ভ্যান ও জলকামান।
রাত আড়াইটার দিকে কার্যালয়ের সামনে থেকে অতিরিক্ত পুলিশ সরানো শুরু হয়। কার্যালয়ের সামনে এখন শুধু খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা দলের সদস্যরা রয়েছেন। সেই সঙ্গে অবস্থান করছেন তার নিরাপত্তায় থাকা পুলিশ সদস্যরা।
এদিকে, বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সমাধিতে শ্রদ্ধা জানাতে বিএনপি চেয়ারপারসন সোমবার কার্যালয় থেকে বের হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: