রাজনীতি

৭ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে: হানিফ

মাহবুব উল আলম হানিফ
মাহবুব উল আলম হানিফ

আগামী ৭ দিনের মধ্যে দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

সোমবার দুপুরে অবরোধের নামে দেশজুড়ে বিএনপি-জামাত জোটের সহিংসতা-নাশকতার প্রতিবাদে রাজধানীর শাহবাগে স্বাধীনতা চিকিৎসক পরিষদ আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন তিনি।

হানিফ বলেন, ‘আপনারা যেকোনো সময় সমাবেশ করতে চান সে সময়েই সমাবেশ করতে পারবেন। কিন্তু সন্ত্রাসি কর্মকাণ্ড বা নাশকতা করে জনজীবনে আপনি বিপর্যয় টেনে আনবেন এটা কখনো সরকার মেনে নেবে না। আগামী ৭দিনের মধ্যে বাংলাদেশের সকল সন্ত্রাস নির্মূল করে পরিস্থিতি শান্ত করে জনজীবন আতঙ্কমুক্ত করা হবে।’

বিএনপি নষ্ট রাজনীতি করছে— এ অভিযোগ করে হানিফ, এ থেকে বের হতে দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান।

এদিকে, রাজধানীতে বিভিন্ন অনুষ্ঠানে নেতারা বলেন, অবরোধের নামে নাশকতার জন্য বিএনপি নেতাদের হুকুমের আসামি করা হবে।

তারা বলেন, বিএনপি চাইলে শান্তিপূর্ণ সমাবেশ করতেই পারে।

এর আগে, দলের ধানমণ্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রচার সম্পাদক হাছান মাহমুদ অভিযোগ করেন, বিএনপি নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে।

হাছান বলেন, ‘প্রকৃতপক্ষে তিনি একজন দলের চেয়ারপারসন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তার প্রতি সম্মান দেখিয়েই তাকে এখনো গ্রেপ্তার করা হয়নি। তবে দেশবাসী যদি চায় যে সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টিকারী, এ নেতৃত্বদানকারী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা, তবে সরকার সে ব্যবস্থা গ্রহণ করবে।’

রাজধানীতে দলের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বিএনপির অবরোধ কর্মসূচির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ