রাজনীতি

চলমান রাজনৈতিক সংকট সমাধানে সংলাপের তাগিদ ড. কামালের

ড. কামাল হোসেন
ড. কামাল হোসেন

চলমান রাজনৈতিক সংকট সমাধানে সব দলের অংশগ্রহণে জাতীয় সংলাপ আয়োজনের আহবান জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে সিপিবি, বাসদ, গণফোরাম, নাগরিক ঐক্য এবং জে. এস. ডি. আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

মানববন্ধন থেকে বর্তমান অচলাবস্থার অবসানে আওয়ামী লীগ-বিএনপির বাইরে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি নিয়ে জাতীয় ঐক্য গড়ার আহ্বান জানান সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

তিনি বলেন, ‘সব ধরনের বিধিনিষেধ উঠিয়ে দেয়া এবং বিএনপিকে অবরোধ প্রত্যাহার করে জনসভা করার ইচ্ছা থাকলে, আর সরকারকে সেই সুযোগ করে দিতে হবে, আর বিএনপিকে সেই পথ গ্রহণ করতে হবে।’

এ সময় দেশের চলমান সংকট সমাধানে রাজনৈতিকভাবে করতে হবে বলে মন্তব্য করেন বক্তারা।

সরকারের অবস্থান এবং বিএনপি জামাত জোটের সহিংস আন্দোলনের কঠোর সমালোচনা করে নেতারা বলেন, দেশের প্রধান বড় দুইটি দলই ক্ষমতায় থাকতে এবং ক্ষমতায় যেতে সাধারণ জনগণকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।

সংকট সমাধানে দ্রুত দুই দলকেই নিজেদের কঠোর অবস্থান থেকে সরে আসার আহবান জানান বক্তারা।

সংলাপ ছাড়া সংকটের সমাধান সম্ভব নয় উল্লেখ করে গণফোরামের সভাপতি ড.কামাল হোসেন জনগণের বিরুদ্ধে পুলিশকে ব্যবহার না করতে সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ‘বোমাবাজী বন্ধ হোক আগুন ছোড়া বন্ধ হোক, অন্যদিকে সরকারের যেসব স্বৈরাচারী কথা ও তারচেয়েও স্বৈরাচারী কর্মকাণ্ড থেকে মুক্ত হতে চাই।’

গণতান্ত্রিক মৌলিক অধিকার নিশ্চিত করা এবং সহিংসতা বন্ধের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে গণফোরাম, সিপিবি, বাসদ, নাগরিক ঐক্য এবং জেএসডি একত্রে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে দলগুলো।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ