রাজনীতি

এখনো গুলশান কার্যালয়ে খালেদা জিয়া

 খালেদা জিয়া
খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার রাজনৈতিক কার্যালয় গুলশানে এখনো অবস্থান করছেন। মঙ্গলবার তার কার্যালয়ের সামনে গিয়ে দেখা গিয়েছে তার নিরাপত্তার বলয় আগে থেকে অনেক কমিয়ে আনা হয়েছে।

গত রোববার মধ্যরাতে হঠাৎ করে তার কার্যালয়ের সামনে থেকে অতিরিক্ত নিরাপত্তায় থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সরিয়ে নেয়া হয়। এদিকে গতকাল সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সংবাদ সম্মেলনে দেশব্যাপী অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এ সময় তিনি বলেন, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত অবরোধ চলবে।

সংবাদ সম্মেলনের পর সাংবাদিকদের চাপে অবরোধ কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হয়েছেন কি না— এ প্রশ্নের জবাবে খালেদা জিয়া বলেন, 'সাংবাদিকরা অবরোধ কর্মসূচি দিতে বাধ্য করেননি। বাধ্য করেছে সরকার।'

সংবাদ সম্মেলন সরকার দেশের মধ্যে নৃশংস ঘটনা ঘটাচ্ছে— এ কথা উল্লেখ করে তিনি বলেন, যৌথ বাহিনীর অভিযানের নামে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে সরকার।

গুলশান কার্যালয় থেকে আইন-শৃঙ্খলা বাহিনী প্রত্যাহারের পরও তিনি সেখানে অবস্থান করবেন কি না এমন প্রশ্নের জবাবে খালেদা জিয়া বলেন, 'এটা আমার অফিস, আমার অফিসে আমি কাজ করব।'

রোববার রাত আড়াইটার দিকে হঠাৎ করেই কার্যালয়ের সামনে থেকে অতিরিক্ত পুলিশ সরানো শুরু হয়। কার্যালয়ের সামনে এখন শুধু খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা দলের সদস্যরা রয়েছে। সেই সঙ্গে অবস্থান করছে তার নিরাপত্তায় থাকা পুলিশ সদস্যরা।

গত ৩ জানুয়ারি রাত থেকে সেখানে অবস্থান করছেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ