রাজনীতি

জনগণকে জিম্মি করে দাবি আদায় হয় না: আ’লীগ

কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশ
কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশ

জনগণকে জিম্মি করে বিএনপি নেত্রী দাবি আদায় করতে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশ করে নেতারা এ কথা বলেন।

নেতারা বলেন, সকল নাশকতার দায় বিএনপি নেতাদের নিতে হবে আর খালেদা জিয়াকে গ্রেপ্তার এখন সময়ের দাবি।

নাশকতাকারী, পেট্রোল বোমা নিক্ষেপকারীদের ধরিয়ে দিতে পাড়া-মহল্লায় সর্বস্তরের জনগণকে সহযোগিতা করার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা।

নেতারা আরো অভিযোগ করেন, আন্দোলনের নামে নাশকতা করছে বিএনপি। হুঁশিয়ার করে দেন, সন্ত্রাস, সহিংসতা রুখতে কঠোর হবে সরকার।

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘খালেদা জিয়াকে গ্রেপ্তার করতে হবে। শেষ জায়গায় চলে এসেছে,তিনি এখন গ্রেপ্তার না করে উপায় নেই সরকারের। এটা জনগণের দাবি এবং সময়ের দাবি।’

ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘সাধারণ মানুষকে হত্যা করে দাবি আদায়ের যে সংস্কৃতি চালু কারা চেষ্টা করা হচ্ছে সেটা করতে দেয়া হবে না। রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতা, সংলাপ, আলোচনা হতে পারে কিন্তু সন্ত্রাসী সংগঠনের সঙ্গে কোনো আলোচনা, সংলাপ ও সমঝোতা সম্ভব নয়।’

পরে মানববন্ধন শেষে মহানগর আওয়ামী লীগের নেতারা হরতাল বিরোধী মিছিল বের করা হয়।

এদিকে, জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, যারা নাশকতা করছে তাদের পৃষ্ঠপোষক বিএনপি নেতারা।

তিনি আরো বলেন, ‘নাশকতা সৃষ্টকারীরা অবশ্যই দুস্কৃতিকারী আর এদের পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, মহবুবুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা।’

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ