বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও করতে গুলশান অভিমুখে সড়ক পরিবহন শ্রমিক লীগের মিছিল আটকে দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গুলশান কার্যালয়ের দিকে যাত্রা শুরু করে পরিবহন শ্রমিক লীগের কর্মীরা।
এদিকে, অবরোধ প্রত্যাহারের দাবিতে প্রেসক্লাবের সামনে সম্মিলিত চালক সমিতি বিক্ষোভ সমাবেশ করেছে।
প্রসঙ্গত: গতকাল দুপুরে প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসনের ‘কার্যালয় ঘেরাও’ সংক্রান্ত লিফলেট বিতরণ করে সংগঠনটি।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়, অনৈতিকভাবে ডাকা হরতাল ও লাগাতার অবরোধ ২১ জানুয়ারির মধ্যে প্রত্যাহার না করলে বৃহস্পতিবার সকাল ১০টায় পরিবহন শ্রমিক লীগ মিছিল নিয়ে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় ঘেরাও করবে।
লিফলেট বিতরণের মাধ্যমে সবাইকে ঘেরাও কর্মসূচিতে যোগ দেয়ারও আহ্বান জানানো হয়।