রাজনীতি

চলমান সহিংসতা মোকাবেলায় গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন

ইনু
ইনু

বিএনপি নেতৃত্বাধীন ২০ দল আন্দোলনের নামে দেশে সহিংসতা চালাচ্ছে— উল্লেখ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, এসব সহিংসতা বিচ্ছিন্ন ঘটনায় গড়পড়তায় দেশে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। কিন্তু বিচ্ছিন্ন সহিংসতার খবর বেশি করে প্রচার করায় জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি হচ্ছে। এ ব্যাপারে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন সরকার বলে জানান তিনি।

এদিকে গণমাধ্যমের প্রতিনিধিরা বলেন, আন্দোলন ও নাশকতাকে একসঙ্গে মিলিয়ে ফেলবেন না বলে আশ্বস্ত করেছেন সরকারকে।

বৃহস্পতিবার চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিদের সঙ্গে সরকারের মতবিনিময় সভায় উঠে আসে এসব কথা।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা টানা অবরোধ-হরতালে দেশের বিভিন্ন জায়গায় ঘটছে সহিংস তাণ্ডব। এ তাণ্ডবে পেট্রোলবোমার আগুনে দগ্ধ হচ্ছে সাধারণ মানুষ। ঘটছে প্রাণাহানির ঘটনা। প্রভাব পড়ছে রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, পরিবহনসহ প্রতিটি ক্ষেত্রে।

এসব ঘটনা প্রতিনিয়ত গণমাধ্যমে বিশেষ করে টেলিভিশনে প্রদর্শন করা হচ্ছে। এরই প্রেক্ষিতে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠক করেন তথ্যমন্ত্রী।

সহিংসতার কারণে ২০ দলের আন্দোলনকে আন্দোলন না বলে সন্ত্রাসি কর্মকাণ্ড হিসেবেই অভিহিত করছে সরকার। এছাড়া সরকার বলছেন, সহিংতার বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া দেশের সার্বিক পরিস্থিতি ভালো। তবে বিভিন্ন চ্যানেলে বিচ্ছিন্ন সহিংসতার খবর প্রচার করায় জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। এ ব্যাপারে চ্যানেলগুলোর সহযোগিতা চাওয়া হয় সরকারের পক্ষ থেকে।

সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে, আন্দোলন আর নাশকতাকে একসঙ্গে না মিলিয়ে ফেলার ক্ষেত্রে সতর্ক থাকা হবে বলে আশ্বাস দেন টেলিভিশন চ্যানেলের প্রতিনিধি অঞ্জন চৌধুরি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ