রাজনীতি

খালেদাকে রাজনীতি থেকে সরাতে চায় সরকার: রিজভী

রিজভী
রিজভী

খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতে সরকার তাকে গ্রেপ্তারের নতুন ষড়যন্ত্র করছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

গত ৫ জানুয়ারি থেকে সারা দেশে অবরোধের মধ্যে চলমান নাশকতার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিচারের মুখোমুখি করার ঘোষণা দেয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সংসদে বলেন, অবরোধ আহ্বানকারী বিএনপি চেয়ারপারসনকে হুকুমের আসামি করা যায়।

এর জবাবে রিজভী বলেন, প্রধানমন্ত্রী ক্ষমতা আঁকড়ে রাখতে সবচেয়ে বড় পথের কাঁটা মনে করছেন খালেদা জিয়াকে। তাকে রাজনৈতিক দৃশ্যপট থেকে সরিয়ে দেয়ার জন্যই ধারাবাহিক চক্রান্তের অংশ হিসাবে তাকে গ্রেপ্তারের আরেকটি ষড়যন্ত্রের নাটক মঞ্চস্থ করার আয়োজন চলছে। সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যে তারই ইঙ্গিত বহন করে।

সরকার জাতীয়তাবাদী শক্তির প্রধান প্রতিনিধি বেগম খালেদা জিয়াকে টার্গেট করেছে— উল্লেখ করে তিনি আরো বলেন, এটা তাদের শেষ মরণ ছোবল।

প্রধানমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে রিজভী বলেন, আগুন নিয়ে খেলবেন না। মহাদুযোর্গ ঘনিয়ে তুলবার চেষ্টা করবেন না। দেশের আন্দোলনরত সকল গণতন্ত্রকামী জাতীয়তাবাদী শক্তি জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে দেশনেত্রীর পাশে থাকবে।”

বিবৃতিতে রিজভী অভিযোগ করে বলেন, সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিএনপি জোটের কর্মীদের ওপর নারকীয় আক্রমণ চালাচ্ছেন।

অবরোধের পাশাপাশি বুধ ও বৃহস্পতিবার হরতালের মধ্যে গ্রেপ্তার স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামালসহ সারাদেশে আটক সাড়ে ৭ শতাধিক নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার দাবি জানান তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ