রাজধানীতে সকাল থেকেই রিকশা-অটোরিকশার পাশাপাশি সব ধরনের যানবাহন চলাচল করছে। সংখ্যা কম হলেও চলতে শুরু করেছে দূরপাল্লার বাসও।
তবে বিচ্ছিন্ন কিছু জায়গায় যানবাহনের ওপর হামলা ও ভাঙচুরের চেষ্টা করে অবরোধকারীরা।
সদরঘাট থেকে নির্ধারিত সময়েই ছেড়ে গেছে সব রুটের লঞ্চ। সংখ্যায় কম হলেও চলতে শুরু করেছে দূরপাল্লার বাসও। সারাদেশে ট্রেন চলাচল করলেও সময়সূচি ঠিক না থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদের।
যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন সড়কে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন রাস্তায় বসেছে পুলিশের তল্লাসি চৌকি।
এদিকে, শ্রীমঙ্গলের ভৈরবে একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে অবরোধকারীরা। এতে আহত হয় ট্রাকের হেলপার।
খুলনায় পরিত্যাক্ত অবস্থায় ১১টি পেট্রোলবোমা ও চুয়াডাঙ্গায় একটি কাভার্ড ভ্যান থেকে ২১টি এয়ার রাইফেল উদ্ধার করেছে পুলিশ।
নাশকতার আশঙ্কায় দিনাজপুর, খুলনা ও কুমিল্লা থেকে ৮৪ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।