আগামী দুই-এক দিনের মধ্যে একটি সুষ্ঠু সমাধান বের হয়ে আসবে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।
শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে অবরোধ, হরতালে অগ্নিদগ্ধ মানুষদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, হরতাল, অবরোধের নামে বোমা মেরে মানুষ হত্যা করা কোনো রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে না।
জনগণকে রাজনৈতিক প্রতিপক্ষ না বানাতে বিএনপির প্রতি আহ্বান জানান রওশন এরশাদ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: