দেশে চলমান পরিস্থিতিতে জ্বালাও-পোড়াও এর ঘটনায় উস্কানি দিলে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে আইনের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শুক্রবার রাজধানীর নটরডেম কলেজে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল ন্যাচার সামিট’ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ইনু বেসরকারি টেলিভিশন চ্যানেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে সরকারের মন্ত্রীদের বৈঠক প্রসঙ্গে বলেন, গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, নাশকতাকারীদের জ্বালাও- পোড়াও মোকাবেলায় সরকারের নেয়া পদক্ষেপ তুলে ধরতে গণমাধ্যমের সহায়তা চাওয়া হয়েছে।
ন্যাচার সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরো বলেন, দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং জঙ্গিবাদ প্রতিরোধের মাধ্যমে বাংলাদেশকে সামনে এগিয়ে যেতে হবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: