রাজনীতি

রোব-সোমবার সারাদেশে হরতাল

২০ দলীয় জোট
২০ দলীয় জোট

চলমান অবরোধের মধ্যে আবারো ঢাকা মহানগরীসহ সারাদেশে ৩৬ ঘণ্টার হরতাল কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

শনিবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বিবৃতিতে বলা হয়, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, সরকারের নাশকতার ষড়যন্ত্র ও বিএনপিসহ ২০ দলীয় জোটের প্রায় দশ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে রোববার ২৫ জানুয়ারি ঢাকা মহানগরীসহ সারাদেশে ভোর ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টার হরতাল পালিত হবে।

দেশব্যাপী স্বতঃস্ফূর্তভাবে শান্তিপূর্ণ সর্বাত্মক হরতাল পালনের জন্য বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে অনুরোধ জানানো হয়েছে বিবৃতিতে।

উল্লেখ্য, অবরোধে নাশকতার অভিযোগে বিএনপি জোটের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলেও বিদ্যুতের দাম বাড়ানোর কোনো ঘোষণা এখনও আসেনি।

এর আগে যৌথ বাহিনী অভিযানের নামে নেতাকর্মীদের ওপর অত্যাচার-নির্যাতন প্রতিবাদে ঢাকা ও খুলনায় ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছিল বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ